শিশু ধ-র্ষ-ণে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা আসিফ

ঢাকাঃ সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হেনস্তা চেষ্টা করছে। কোনো ধর্মই এ ধরনের কাজকে সমর্থন করে না।

এ সময় নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নারীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.