ঢাকাঃ নারীর প্রতি চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বার্তমান সমাজ ব্যবস্থায় মা-বোনরা নিরাপদ নয়। রাত ১০টার পর আমরা আমাদের মা-বোন, মেয়েদের ঘরের বাইরে দিতে চাই না নিরাপত্তাহীনতার কারণে। নারী নিপিড়ীনের বিরুদ্ধে পুরুষরাও আজকের সমাবেশে এসে দাঁড়িয়েছে। পুরুষতন্ত্র আর পুরুষ, এক নয় এটা এই সমাবেশে তা প্রমাণ হয়েছে।
এক শিক্ষার্থী তার বক্তব্য বলেন, জুলাইয়ে আন্দোলনের সময় নারীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন তাদেরকে আপনাদের দরকার তাদের ঘরের বাইরে আনবেন, যখন দরকার না তখন ঘরে পুরে রাখবেন।
তিনি বলেন, আন্দোলনের সময় ছাত্রলীগ প্রতিরোধ করতে ভূমিকা রেখেছিলো নারীরা। নেতৃত্বের বেঁধে রেখেছিল তারা। হলগুলো থেকে ছাত্রলীগ প্রথম নারীরাই বিতারিত করে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় নারীরা বাধাগ্রস্ত হয়েছে। তৌহিদী জনতার নাম নিয়ে নারীদের পোশাকের স্বাধীনতা, ফুটবল খেলাসহ নানা জায়গায় কার্যক্রম বাধাগ্রস্ত করছে। এ সবকিছুর প্রতিকার করা প্রয়োজন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
