এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অতিরিক্ত সচিব আবু নূর মোঃ শামসুজ্জামান। তিনি একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চলতি দায়িত্বের মহাপরিচালক ছিলেন। 

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।  

গত বছরের ১২ সেপ্টেম্বর আবু নূর মো. শামসুজ্জামানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.