আগামী ২৪ ঘণ্টায় দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাঃ আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের অন্যত্র জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে, পশ্চিমা লঘুচাপ পশ্চিম বঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এ কারণেই আগামী ২৪ ঘণ্টায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঐদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তৃতীয় দিন রোববার (২৩ ফেব্রুয়ারি)। ঐদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় শিলা বৃষ্টিসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে, বৃষ্টির কারণে সারা দেশে রাতের ব্রজসহ বৃষ্টির পূর্বাভাস এবং দিনের তাপমাত্রাও ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০২/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.