জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে সবধরনের আনুষ্ঠানিকতা সারছে বিভাগটি। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিভাগটির চেয়ারম্যানের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বিভাগটি।
সংবাদ সম্মেলনে তারা জানান, ইসলমী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। আগামী পুনর্মিলনীতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানান। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ প্রসাশনের অন্যান্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও আকিজ গ্রুপের বর্তমান কর্ণধার, বিভাগটির শিক্ষার্থী ও জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি আমির হামজাসহ বিভিন্ন খ্যাতিমানরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান উপলক্ষে এদিন র্যালি, আলোচনা সভা ও কুরআন সন্ধ্যা আয়েজনের কথা জানিয়েছে বিভাগটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন ও অধ্যাপক ড. লোকমান হোসাইন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলেনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বলেন, আগামীর অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল অংশীজনের সহায়তা কামনা করছি। আশা করছি সকলের সহায়তায় আমরা এ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
