কুমিল্লাঃ নিজের বাড়ির সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার এবিএম সলিমুল্লাহ। এ নিয়ে একটি ভিডিও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ছেলে মেহেদী হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সলিমুল্লাহ। একটি বাস দেখে তিনি সড়কের একপাশ থেকে হাত উচিয়ে বাসকে থামার ইঙ্গিত দিয়ে দৌড় দেন। এসময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।
কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমুল্লাহ নোয়াপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাযা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান এবিএম সলিমুল্লাহর মরদেহ দাফন করা হয়।
নিহতের ছোট ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা এবিএম সলিমুল্লাহ অবসরে থাকলেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিলো। তিনি বৃহস্পতিবার একটি কাজে সকালে চান্দিনায় যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হন। তারপর বাসের ধাক্কায় মারা যান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
