প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি ড. আব্দুল হাকিমকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল হাকিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল হাকিমকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদানপূর্বক অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়র বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে বদলি করা হলো। 

ড. মো. আব্দুল হাকিম ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি হিসেবে পদায়ন পান। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.