এইমাত্র পাওয়া

সাতক্ষীরায় প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাতক্ষীরাঃ সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুুকুলের ওপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading