এইমাত্র পাওয়া

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক জোহরা, সচিব রাসেল

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির ২০২৫ সালের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মুহাঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক কপিতে ১৬ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ফাতিমাতুজ-জোহরা ইরানীকে আহ্বায়ক ও দিদারুল ইমলাম রাসেলকে সদস্য সচিব করে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

অন্য সদস্যরা হলেন- ইয়ামান মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, সিনিন্দ সাহা, ফুয়াদ হামান, আরোশী আখি, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, তারেকুল ইসলাম তারেক, নাহিদুর রহমান, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ ও ইয়াছিন আলী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading