ঢাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ মুজিবের গ্রাফিতিতে জুতা ও কাদা নিক্ষেপ

ঢাকাঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং ফ্যাসিবাদের ঘৃণা স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে ঘৃণা সূচক জুতা ও কাদা নিক্ষেপ করা হয়েছে। কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শনিবার দুপুরে হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর ২০২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী আহমেদ আল সাবাহ নিজের ফেসবুক আইডি ও হলের গ্রুপ ‘বঙ্গবন্ধু হল শিক্ষার্থী সংসদ’ এ এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশ নেয়া শেষ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বলেন, আমাদের এখনো মনে পরে গত বছরের সময়, আমরা যখন এ সময়টাই ঘৃণা স্তম্ভ কাদা ও জুতা নিক্ষেপ করছি, গতবছর এ সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোদে দাঁড়িয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রোগ্রাম করেছিলাম। আপনারা যারা আজ শেখ মুজিবের গ্রাফিতিতে জুতা ও রঙ নিক্ষেপ করতে দেখছেন সেটা আমাদের ঘৃণার নিম্নস্তর। এর চেয়েও তীব্র ঘৃণা আমরা বুকে লালন করি।

সমন্বয়ক মাহিন সরকার বলেন, গ্রাফিতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল কায়েম করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গণরুম, গেস্টরুম, সিঙ্গেল গেস্টরুমের মাধ্যেমে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আমরা চাই শেখ মুজিব বা তার দোসরদের মতো করে যেনো আর কোনো ফ্যাসিস্ট না আসে। আমাদের স্বাধীনত রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.