৬ষ্ঠ থেকে ১০ম এবং এসএসসির পরিমার্জিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও  ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনা সরকারি-বেসরকারি সব স্কুলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এ সিলেবাস ও প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাঁচ দিনের মাথায় আগামী বছরের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পরিবর্তন এসেছে বাংলা বিষয়ে। মাত্র ৫ দিন আগে প্রথমবার এই সিলে্বাস প্রকাশ হয়। এরপর পাঁচ দিনের মাথায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবার পরিবর্তন আনা হলো।

এ বছর যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এ সিলেবাস ফলো করবেন। পতিত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে। সে ঘোষণা অনুযায়ী বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরণ ও নম্বর বণ্টন প্রকাশ করে এনসিটিবি।

ওই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিক থাকা বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর ও সময় বণ্টন এবং মুল্যায়ন পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন

এসএসসি/সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন (২০২৬ সালের পরীক্ষা থেকে কার্যকর) দেখতে এখানে ক্লিক করুন

২০২৬ সালের সংক্ষিপ্ত এসএসসি পরীক্ষার সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.