এইমাত্র পাওয়া

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোডে সমস্যা হলে যা করবেন

ঢাকাঃ সব পাঠ্যবইয়ের পূর্ণাঙ্গ অনলাইন ভার্সন ডাউলোড করতে সমস্যা হলে করণীয় কী তা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।এনসিটিবির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।

এনসিটিবি জানিয়েছে, প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকার বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকাতে ক্লিক করতে বলা হয়েছে। তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এ ক্লিক করতে বলা হয়েছে।

চতুর্থ ধাপে বলা হয়েছে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করতে এবং পঞ্চম ধাপে যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে। ডাউনলোড করতে সমস্যা হলে প্রিন্ট আইকনে ক্লিক করতে বলা হয়েছে। প্রিন্টার সিলেকশনে Save as PDF সিলেক্ট করে প্রিন্ট বাটন ক্লিক করুন। তারপর সেইভ করুন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.