এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের ভেঙে নিতে হাউজিং কর্তৃপক্ষের নোটিশ, শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

কুষ্টিয়াঃ কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সরিয়ে নিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নোটিশ প্রদান করেছেন। এদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আদেশে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সেমিপাকা ভবন অপসারণ ও ভবনের জমির প্লট বরাদ্দ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

গতকাল বুধবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, ৭ জনকে যে প্লট দেওয়া হয়েছে সেই প্লট বরাদ্দ বাতিল করতে হবে। না হলে আগামীতে সড়ক বন্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তরা আরো বলেন, এই স্কুলের আশপাশে কেউ মারা গেলে এখানে জানাজা, ঈদের নামাজ আদায় সহ শিক্ষার্থীরা খেলাধুলা করে। জীবন দিয়ে হলেও এই বিদ্যালয়ের জায়গা রক্ষা করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.