পাঁচ জেলায় নতুন পাঁচ জেলা শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের পাঁচ জেলায় নতুন পাঁচ শিক্ষা কর্মকর্তাকে বদলিভিত্তিক পদায়ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।এক জেলা শিক্ষা অফিসারকে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। নতুন শিক্ষা অফিসার পাওয়া জেলাগুলো হলো, গাজীপুর, চাঁদপুর, বগুড়া, মেহেরপুর ও ঝিনাইদহ। 

সম্প্রতি মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন তালুকদারকে গাজীপুর জেলা শিক্ষা অফিসার পদে, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার পদে এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। নওগাঁর সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী আকন্দকে বগুড়া জেলা শিক্ষা অফিসার এবং বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলীকে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার  ও মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন কে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারিকরা হলো। বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ ডিসেম্বর ২০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে বিমুক্ত হবেন অন্যথায় একই তারিখে তাৎক্ষনিক বিমুক্ত বলে গণ্য হবেন। বদলিজনিত কারণে বিমুক্তি ও যোগদান উভয়ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস/প্রতিষ্ঠান প্রধানের কন্টড়োল প্যানেল pds.sib.gov.bd/admin হতে অনলাইনে আর্টিকেল ৪৭ পূরণ ও তার প্রিন্ট কপি সংগ্রহ পূর্বক যথারীতি স্বাক্ষর করে বিমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.