রাজশাহীঃ জেলার মোহনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর একদিলতলা হাটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার গোড়গ্রাম গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদরের কেডির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, রবিবার সকালে আব্দুর রহিম রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। দুপুরে তিনটি মোটরসাইকেলে ছয় জন শিক্ষক নওগাঁয় ফিরছিলেন। পথে মহাসড়কে মোহনপুরের একদিলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রহিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনিসহ অপর আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন। নিহতের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
