রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২৪ সেপ্টেম্বর প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মনিরুলকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলির ১ নম্বর শর্ত অনুযায়ী, শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে এ নিয়োগ দেওয়া হয়েছিল। সেই শিক্ষক ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর যোগদান করেছেন। বর্তমানে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় তার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এদিন থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২ হাজার ৩৭৭ টাকা বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অস্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। সম্প্রতি নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি স্ক্রিনশট ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নড়েচড়ে বসে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
