আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খু-ন মাদরাসা শিক্ষার্থী আটক

সুনামগঞ্জঃ সুনামগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খুন করেছে এক মাদরাসা শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেই বিষয়টি স্বীকার করেছে। তবে বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, পার্টি করার জন্য টাকার সংস্থান করতে খালার বাসা থেকে আইফোন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী।

পরিকল্পনামাফিফ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে বন্ধুকে নিয়ে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় খালাতো ভাই মিনহাজের। সে সময় চিৎকার করলে তার মা ফরিদা দৌঁড়ে আসে। তখন তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে খালাতো ভাই মিনহাজ ও খালা ফরিদাকে কুপিয়ে হত্যা করে ওই শিক্ষার্থীসহ তার বন্ধু ঢাকায় পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত তার বন্ধুকে ধরতে পুলিশের অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর থানার ওসি নাজমুল হক, ডিবির ওসি আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.