এইমাত্র পাওয়া

শিক্ষকের লকার থেকে পরীক্ষার নথিপত্র উদ্ধার; রাবি

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অব্যহতিপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুশতাক আহমেদের চেম্বার এবং লকার থেকে পরীক্ষার নথিপত্র উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানা পুলিশের উপস্থিতিতে এ তথ্য উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বুধবার ফলাফল প্রকাশের জন্য তিন শিক্ষার্থী বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তার পর ফলাফল প্রকাশের জন্য অধ্যাপক মুস্তাক আহমেদের ব্যক্তিগত লকার এবং চেম্বারের তালা ভাঙা হয়।

বিভাগসূত্রে জানা যায়, লকার এবং চেম্বারের তালা ভাঙার পর সেখান থেকে মাস্টার্সের নন-থিসিসের মৌখিক পরীক্ষার ৩৮ জনের ফলাফল পাওয়া গেছে। এছাড়া সন্ধ্যাকালীন কোর্সের কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তবে মাস্টার্সের তিনজন থিসিসের মৌখিক পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের তথ্য উদ্ধারের জন্য প্রশাসন থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির নির্দেশে প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানার পুলিশের উপস্থিতে তার লকার এবং চেম্বারের তালা ভাঙা হয়। সেখান থেকে মাস্টার্সের নন-থিসিসের ভাইবার ফলাফল পাওয়া গেছে এবং তার চেম্বার থেকে সন্ধ্যাকালীন কোর্সের কিছু নথিপত্র পাওয়া গেছে। আশা করি জব্দকৃত তথ্য দিয়ে মাস্টার্সের ফলাফল প্রকাশ করতে পারব।

এই বিষয়ে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীর আবদুল্লাহ আল মামুন জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও আমাদের ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার প্রকাশের দাবি জানালেও বিভাগ কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে আসছেন। বিভাগের এক শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য ফলাফল নাকি আটকে আছে। স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ না হওয়ায় ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছেন না। সেই সঙ্গে চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও আবেদন করতে পারছেন না। এতে অনেকেই হতাশায় ভুগছেন। তার প্রেক্ষিতে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম। আজকে বিভাগ থেকে আমাদের রবি/সোমবার ফলাফল আশ্বাস দিয়েছে। তার পর আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading