শারীরিক ও মানসিক স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো দরকার: ভিসি ড. জাহাঙ্গীর

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে “মনের স্বাস্থ্যঃ কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে নয়টা থেকে এ কর্মশালা শুরু হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। এছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক কাউন্সিলিং মোছাঃ আদিবা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আজহারুল ইসলাম।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে এমন একটি আয়োজন করায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “যার স্বাস্থ্য ভালো সে সমাজে বেশি প্রোডাক্টিভিটি দিতে পারে। সেটা শারীরিক বা মানসিক উভয় ক্ষেত্রেই। এই জায়গায় ঘাটতি থাকলে তার প্রোডাক্টিভিটি কম। আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে আমরা বাজেটে স্বাস্থ্য খাতে সেই পরিমাণ বরাদ্দ রাখতে পারি না। জিডিপিতে ১ শতাংশেরও কম স্বাস্থ্য খাতে বরাদ্দ। শারীরিক ও মানসিক স্বাস্থ্য খাতে আরো বেশি বরাদ্দ রাখা দরকার।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.