এইমাত্র পাওয়া

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার বাসের যাত্রী ও পথচারীরা।

শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করা হয়। এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।
পরে সেনাবাহিনী, র‍্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.