এইমাত্র পাওয়া

প্রথম নারী হিসেবে জবিতে কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন সাবিনা শারমিন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথবারের মতো নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২(১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিনকে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।

শর্ত হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে থাকা অবস্থায় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদী ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমি উপাচার্য মহাদয়ের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার দেব। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.