ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ ৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভ (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২), বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ ডিসেম্বর রান্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এই নাশকতা মামলায় মাহামুদুর রহমান মান্নাকে জেলা শহরের পাইকপাড়া ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে কান্দিপাড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েরে ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও ঢাকার শাহবাগ থানায় পৃথক বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.