কুষ্টিয়াঃ এমপিওসহ তিন দফা দাবিতে ঢাকায় শিক্ষা ভবনের সামনে কর্মসূচি চলাকালে পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন নামের সংগঠন।
বুধবার সকাল ১১টায় কুষ্টিয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষকরা। এতে কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকরা অংশ নেন।
কুষ্টিয়া জেলা বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি এসএম দারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নেকবার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের নহকারি প্রভাষক পারভীন আক্তার, অধ্যাপক বাবুল আক্তার, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের প্রভাষক ইয়ারুল ইসলাম, দৌলতপুর কলেজের প্রভাষক আব্দুর রহমান, পোড়াদহ কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, ছাত্র মৃদুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩২ বছর ধরে আমরা এমপিও ছাড়াই ৩ হাজার ৫০০ শিক্ষক বিনাবেতনে চাকরি করে মানবেতর জীবন-যাপন করছি। আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলে পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই।
পাশাপাশি শিক্ষকদের দাবি দ্রুত মেনে নেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
