মাদারীপুরঃ মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল (২০) ও অয়ন মন্ডল (২০) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে ১ জন।
ওসি মো. শাকিল আহমেদ জানান, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাস শেষে তারা বাড়ি ফিরছিল। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরো একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
