এইমাত্র পাওয়া

ছাত্র আন্দোলনে নি-হ-ত শিক্ষার্থী নাদিমুল হ-ত্যা মামলায় তাঁতী লীগ নেতা কারাগারে

ঢাকাঃ রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় থানা তাঁতী লীগ সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে তাকে আদালতে হাজির করে সূত্রাপুর থানা-পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আবু সাঈদকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমের মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন। এ সময় শেখ বোরহানউদ্দিন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.