বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফেনী: ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড় মসজিদ সংলগ্ন মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের পেট্রো বাংলা নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ফেনী মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

জানতে চাইলে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র আন্দোলনে হামলার ঘটনার দুইটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.