নিজস্ব প্রতিবেদক।।
গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারা। পাশাপাশি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় কেউ কেউ হতাশ। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আগামীর পথ চলতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন সময়ের সফল অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণরা। জনপ্রিয় এসব শিল্পী এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। আর যারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।’
তৌসিফ মাহবুব লিখেছেন, ‘সবার আগে পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এখন সবার হাতে মোবাইল রয়েছে। সেটা দিয়ে এসব তরুণ শিক্ষার্থীরা নাটক দেখছে, টিকটক বানাচ্ছে বা ভিডিও বানাচ্ছে কেউ কেউ। কিন্তু এসবই করতে হবে, তবে পড়াশোনার বাইরে। আমি সেটাই করেছি, আগে পড়েছি। কারণ ক্যারিয়ার গড়ার সময়ই এখনই নয়। সময় আসবে। এ জন্য ক্যারিয়ার গড়ার সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে।’
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘অটো পাসের কারণে কেউ এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবে। যে কারণে যাদের ফল আশানুরূপ হয়নি, তাদের জন্য এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়টা গুরুত্বপূর্ণ। ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। ফলে কে এগিয়ে, কে পিছিয়ে, ভাবার সময় নেই। কারণ পরীক্ষা হয়নি। এটা মেনে নিতে হবে। সেই কারণে ভর্তি পরীক্ষা আরও কড়াকড়ি হবে ধরে নিতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় জীবনটা আরও গুছিয়ে নেওয়ার সময়। পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান রাখতে হবে। সবার জন্য শুভ কামনা।’
শিক্ষাবার্তা ডট কম/এ/১৫/১০/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
