বরিশাল: বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
