এইমাত্র পাওয়া

টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষক জ্যোৎস্না আক্তার

টাঙ্গাইল: জেলার সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষক যাচাই বাছাই কমিটি জ্যোৎস্নাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন বলে বুধবার সন্ধ্যা রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তার বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ স্কুল, একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচন করা হয়। তাদের আবার জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সখীপুর থেকে জ্যোৎস্না আক্তার জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.