পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে কাজ করেছেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হ‌য়, সাবেক পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি।

এর আগে, ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চি‌ব হিসেবে নিয়োগ পান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.