ঢাকাঃ বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর দি কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতারা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু ও মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
