সড়ক দু-র্ঘ-ট-না-য় শিক্ষা কর্মকর্তা নি-হ-ত

নড়াইলঃ সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম (সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস) নিহত হয়েছে। এ সময় তার মামা আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়করের কালনা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রিফাতুল ইসলাম লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের বেলায়েত শিকদারের ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা রিফাতের মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ গুরুতর আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কর্মস্থল গোপালগঞ্জ থেকে শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম মোটরসাইকলে যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথি মধ্যে লোহাগড়া উপজলোর কালনা মাদ্রাসার কাছে আসলে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকলেকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকলে থেকে ছিটকে পাঁকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া ৫০ শষ্যা বিশিষ্ট উপজলো স্বাস্থ্য কমপ্রেস নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎিসক রিফাতুল ইসলামকে মৃত ঘোষণা করনে। এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন রোববার (৬ অক্টোবর) সকালে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.