মেহেরপুরঃ মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ তাদের বিদ্যালয়ে আইসিটি রুম তাদের ব্যবহার করতে না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্ধ ও বিনা বেতনে পড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে প্রধান শিক্ষক। বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন যাবৎ জলবদ্ধ হয়ে থাকায় কারা খেলা ধুলার সুয়োগ পাচ্ছে না, অপরিচ্ছন্ন ক্লাসরুম ও ক্লাস রুমে পর্যপ্ত ফ্যানের অভাবে গরমে কষ্ট পাচ্ছে তারা, বিদ্যালয়ের ভবনের পাশে জঙ্গলের কারণে এডিশ মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে।
মশার কামড়ে কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, বিদ্যালয়ের ১১৫ বিঘা জমি লিজের টাকা কোন হিসাব নেই। তবে প্রধান শিক্ষক সানজিদা ইসলাম এ সকল আভিযোগ অস্বীকার করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
