নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বহিরাগতমুক্ত করতে অতিদ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে প্রক্টর অফিস।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অবস্থানকালীন শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আবাসিক/অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতিদ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে।
সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার অনুরোধ করছি।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
