নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূলসনদ বিতরণ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৬ অক্টোবর পর্যন্ত বোর্ডের অধীনস্ত সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মোঃ হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে থেকে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদপত্র নিম্ন বর্ণিত সময় ও নিয়ম অনুযায়ী অত্র অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।
আরও বলা হয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহন করার জন্য কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ (প্রতিষ্ঠান প্যাডে কেন্দ্র কোড এবং স্কুল কোড অবশ্যই উপস্থাপন করবেন) নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বডি/ম্যানেজিং/এডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারী স্কুল ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি /ম্যানেজিং/এডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল