এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জটিলতার কারণে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উপবৃত্তি কার্যক্রম থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ব্লকড ও বাউন্সড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে জটিলতায় পড়া ১৩ হাজার ৪৭১টি অ্যাকাউন্ট সংশোধন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে।

গত বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয়সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে উপবৃত্তি দেওয়ার ৪১৬টি অ্যাকাউন্ট ছাড়া বাকি ৫ হাজার ২৯৪টি ব্লকড ও ১২টি পেরোলের ৮ হাজার ১৭৭টি বাউন্সড ব্যাকড অ্যাকাউন্টসহ মোট ১৩ হাজার ৪৭১টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ডিটিই উপবৃত্তি এমআইএস সফটওয়্যারের মাধ্যমে নির্দেশনার অনুযায়ী সংশোধন করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.