এইমাত্র পাওয়া

শিক্ষক দিবস-২৪’র স্বরণিকায় শিক্ষকদের লেখা আহ্বান

সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আসন্ন বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে স্বরণিকা প্রকাশিত হবে। এই স্বরণিকায় একই কারিকুলামের অধীনে থেকেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল বৈষম্য, বিগত সরকারের আমলে নির্যাতিত শিক্ষক-কর্মচারীদের জীবনগাঁথা ও দুর্দশা নিয়ে এবং  শিক্ষা কারিকুলামের পরিবর্তন /পরিবর্ধন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ দিবস উপলক্ষে এই স্বরণিকা হবে শিক্ষা ও শিক্ষক ভাবনার এক দূরদর্শী চিন্তার ফসল। লেখা পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীঃ।

লেখা পাঠানোর ঠিকানা:
এ. এইচ. এম সায়েদুজ্জামান
মোবাইলঃ 01991992222
ইমেইলঃ Sayedzamanwlfsac.gmail.com

বিজ্ঞপ্তি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading