দেশে দরিদ্র ও অতি দরিদ্রের হার কমেছে

দেশে দরিদ্র ও অতি দরিদ্রের হার কমেছে। দরিদ্রের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ এবং অতি দরিদ্রের হার কমেছে দশমিক ৮ শতাংশ। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রীর সামনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় দেশে দরিদ্রের হার কমায় সংশ্লিষ্টদের ধনবাদ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে আগে দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ, এটা বর্তমানে নেমে এসেছে ২০ দশমিক ৫ শতাংশে।

অর্থাৎ ১ দশমিক ৩ শতাংশ দারিদ্র্যের হার কমেছে। তিনি বলেন, একই সময়ে অতি দরিদ্রের হারও কমেছে। আগে অতি দরিদ্রের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ, এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ দশমিক ৮ শতাংশ অতি দারিদ্র্যের হার কমেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.