এইমাত্র পাওয়া

পদত্যাগ করলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। ই–মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মহিলা কলেজ চট্টগ্রাম: জ্যেষ্ঠতার ৮ নম্বরে থাকা শিক্ষিকাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা আজকেই জানানো হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়েরর একটি সূত্র জানিয়েছে।

মাহবুবুল আলমের কন্যা, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব তার বাবার পদত্যাগ করার কথা স্বীকার করেন।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.