এইমাত্র পাওয়া

খিলগাঁও মডেল কলেজের নতুন সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর খিলগাঁও মডেল কলেজের গভর্নিং বডির এডহক সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষক-কর্মচারীর ঐক্যজোটের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা  অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহা. রুহুল আমীন । এছাড়া প্রতিষ্ঠাতা-১জন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে সদস্য, প্রত্যক্ষ কনির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন এবং ক্ষমতাবলে সদস্য সচিব অধ্যক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ০৬ (ছয়) মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.