নিজস্ব প্রতিবেদক, ঢাকা; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আব্দুল লতিফকে সাময়িক ভাবে এ পদে নিয়োগ দেয়া হয়।
এতে নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
