নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিককে ডিএমপির ডিবিপ্রধান হিসেবে প্রদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন-অর-রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর আগে ডিএমপির ডিবিপ্রধান ছিলেন ডিআইজি আশরাফুজ্জামান। তাঁকে গত ৩১ জুলাই দায়িত্ব দেওয়া হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
আশরাফুজ্জামান ডিআইজি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে কোটা সংস্কার আন্দোলনে হারুন অর রশীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপি হেডকোয়ার্টারে ক্রাইমের অতিরিক্ত কমিশনার করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
