এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রকিব উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. রাকিব উল্লাহ।

রবিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, মো. রাকিব উল্লাহ সরকার অনুমোদিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। তিনি ভবিষ্য তহবিল, যৌথ বিমা ও অন্যান্য তহবিলে আবশ্যিকভাবে চাঁদা প্রদান করবেন।

এদিকে অপর আদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন-উল–হককে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবমুক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পদত্যাগ করেন।

 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.