এইমাত্র পাওয়া

কলেজে ভর্তির সময় আরেক দফা বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বন্যা পরিস্থিতির কারণে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বন্যা পরিস্থিতির কারণে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ২৮/০৮/২০২৪ তারিখ থেকে ০১/০৯/২০২৪ তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.