এইমাত্র পাওয়া
Oplus_0

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক।। ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। এই জেলাগুলোর প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়ছে পানি, ডুবছে মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বড় বন্যার শঙ্কায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও বিএনপির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি আজ কুমিল্লায় গোমতি বাধ পরিদর্শনে গিয়ে সারাদেশের সকল শিক্ষক-কর্মচারী সহ বিএনপির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন বিশেষ করে দেশের ক্লান্তি কালে শিক্ষকরা সবসময় জনগনের পাশে এসে দাড়িয়েছেনি। আমি আশাকরি এই ক্লান্তিকালেও শিক্ষকরা বন্যাকবলিত মানুষের পাশে দাড়াবেন।

তিনি আরও বলেন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সংযোগও। উদ্ধার কাজে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সকল ভেদাভেদ ভুলে, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার হাতটা আর্ত মানবতার সেবায় প্রসারিত করার উদাত্ত আহবান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.