নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করা নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের (বিদ্যালয়-২) উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১১ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫ এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।
এ অবস্থায় উক্ত নীতিমালার অনুচ্ছেদ ২ এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
