নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস ইসলাম। পরীক্ষা নেওয়া উচিত ছিলো বলে অভিমত তার।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল পরিদর্শনে গিয়ে তিনি এসব বলেন। তিনি বলেন, অনেকে অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
সারজিস বলেন, ‘পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়। বিভিন্ন গোষ্ঠী রূপ বদলিয়ে অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাদের আন্দোলনের পথ সঠিক নয়। ছাত্র জনতা আন্দোলন করেছে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর।’
শিক্ষার্থীদের দাবিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

