আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকার পরিবর্তনের পর প্রশাসনের রদবদলের মধ্যে পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আজিজুর রহমানও।

সোমবার (১৯ আগস্ট) তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এতে উল্লেখ করা হয়েছে, তিনি চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ০৭ (সাত) অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে ১৯ আগস্ট অপরাহ্নে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর পরিচালক (চলতি দায়িত্ব) নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.