‘প্লিজ আর নয়, মৃ*ত্যু লীলা বন্ধ করুন’

রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ফেরদৌস আরা বেগম – শিক্ষাবার্তা

নিউজ ডেস্ক।।
সরকারকে উদ্দেশ্য করে রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ফেরদৌস আরা বেগম বলেছেন, ‘প্লিজ আর নয়, মৃত্যু-লীলা বন্ধ করুন।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসে কোটাবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এসে একথা বলেন।

ফেরদৌস আরা বেগম বলেন, আমি এখানে এসেছি, আমার সন্তান-ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে। স্বাধীন দেশে কিভাবে এত রক্ত ঝরল, প্রাণ গেল?

তিনি বলেন, আমার ভাইয়েরা যুদ্ধে গেছিলেন, বোন হিসেবে আমি থেমে থাকিনি, স্বাধীনতার সময় আমি মুক্তিযোদ্ধাদের রুটি করে খাইয়েছি, স্বাধীনতার সময় মানুষকে এভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু স্বাধীন দেশে কেন হবে? বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরো বলেন, কোটাবিরোধী মিছিলে যদি আমার সন্তান থাকত, সেও তো গুলিবিদ্ধ হয়ে মারা যেত। এই শোচনা থেকেই আমি এখানে এসেছি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্লিজ আর নয়, এ মৃত্যু-লীলা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন।’

শিবা/এ/০১/০৮/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.