নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবের ২০২৪-২০২৫ সেশনের কমিটিতে নতুন সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী।
সোমবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা গেছে।
ক্লাবের বিদায়ি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের বিদায়ি সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল মুহিত ২০২৩-২০২৪ সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্লাবের নবসজ্জিত ব্যায়ামাগার এবং নবনির্মিত ওয়াক-ওয়ে উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্লাবের নতুন সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী কমিটির সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ভাষা আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব জড়িয়ে আছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন এই ক্লাব আমাদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এই ক্লাব এদেশের জ্ঞান-বিজ্ঞান চর্চা, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির চালিকা শক্তি হিসেবেও ভূমিকা রেখে চলেছে। বিনোদন প্রদানের পাশাপাশি ক্রীড়া ও শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এবং জ্ঞান আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সুনামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি আহŸান জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
